ট্রাকসহ ১২ টন কিটক্যাট চকলেট চুরি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইতালি থেকে পোল্যান্ড নেয়ার পথে ট্রাকসহ চুরি হয়ে গেছে ১২ টন কিটক্যাট চকলেট। সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

নেসলের জানিয়েছে, গেল সপ্তাহে ইতালি থেকে পোল্যান্ডে পাঠানোর সময়, ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বা প্রায় ১২ টন কিটক্যাটবাহী একটি কার্গো নিখোঁজ হয়ে যায়। পণ্য বোঝাই ওই কার্গো ট্রাকের এখনও পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। জনপ্রিয় চকলেটের চালানটি ইউরোপের বিভিন্ন বাজারে বিতরণের জন্য পাঠানো হয়েছিল।

আরও পড়ুন:

নেসলে আরও জানিয়েছে, চুরি যাওয়া চকলেটগুলো ইউরোপে অসাধু উপায়ে বিক্রি হওয়ার আশঙ্কা আছে। যদিও, প্রতিটি চকলেটে বিশেষ ব্যাচ কোড থাকায়, এগুলো শনাক্ত করা সম্ভব।

ইএ