দক্ষিণ লেবাননে স্থল অভিযান এগোচ্ছে ইসরাইল

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় লিতানি নদীর ওপর ক্ষতিগ্রস্ত কাসমিয়েহ সেতু
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় লিতানি নদীর ওপর ক্ষতিগ্রস্ত কাসমিয়েহ সেতু | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ লেবাননে একাধিক এলাকার দিকে ইসরাইলি বাহিনী স্থল অভিযানে এগোচ্ছে। লেবাননের এক সামরিক সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছে, ইসরাইলি সেনারা আইতারুন পাশ কাটিয়ে ওয়াদি আল-সালুকির উপকণ্ঠে পৌঁছেছে। একই সঙ্গে তারা পশ্চিমাঞ্চলে আল-বাইয়াদা শহরে ঢুকে সেখানে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন:

সূত্রের জানায়, আল-মুহায়সিবাতের কাছে কানতারা শহরের নিচের দিক থেকে ইসরাইলি বাহিনী লিতানী নদীর দিকে অগ্রসর হয়েছে। পাশাপাশি তারা পূর্বাঞ্চলে নদীর একটি শাখায়ও পৌঁছেছে।

এএম