মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বিডব্লিউ টিআর’ ও ‘বিডব্লিউ ইএলএম’ নামের দুটি এলপিজি বহনকারী জাহাজে মোট প্রায় ৯৪ হাজার টন এলপিজি রয়েছে। জাহাজ দুটি ভারতের উপকূলের দিকে যাত্রা করছে।
বিবৃতিতে বলা হয়, বিডব্লিউ টিআর মুম্বাইয়ের দিকে এবং বিডব্লিউ ইএলএম নিউ মাঙ্গালোরের দিকে যাচ্ছে।
এর আগে আরও চারটি ভারতীয় এলপিজি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে উপসাগরীয় অঞ্চলে এখনো ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজে ৪৮৫ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন।





