রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে বিভিন্ন প্রদেশে ৭১ হাজার ৫৪৭টি বাড়ি এবং ২০ হাজার ৭৭৯টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে। শুধু তেহরানেই ৩১ হাজার ৫৬২টি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
হামলায় জরুরি ও প্রয়োজনীয় সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের হিসাবে, ২৯৫টি স্বাস্থ্য ও জরুরি সেবা–সংশ্লিষ্ট স্থাপনা এবং ৬০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানান, ৪৮টি জরুরি সেবার যান এবং ৪৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রেড ক্রিসেন্ট ও জরুরি সেবায় ব্যবহৃত তিনটি উদ্ধার হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।





