কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রাডারে ‘উল্লেখযোগ্য’ ক্ষতি

কুয়েতের প্রধান বন্দর শুয়াইখে ড্রোন হামলা পর ধোঁয়া উঠছে
কুয়েতের প্রধান বন্দর শুয়াইখে ড্রোন হামলা পর ধোঁয়া উঠছে | ছবি: সংগৃহীত
2

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় রাডার ব্যবস্থায় ‘উল্লেখযোগ্য’ ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানবন্দরটি ‘একাধিক ড্রোন হামলার’ শিকার হলেও এতে কেউ আহত হয়নি।

আরও পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধ শুরুর পর থেকে কুয়েত বিমানবন্দর একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে। সবশেষ গত বুধবার সেখানে জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় বড় আগুন লাগে। এসব হামলার জন্য কুয়েত ইরানকে দায়ী করেছে।

এএম