কুয়েত বন্দর কর্তৃপক্ষ জানায়, আজ (শুক্রবার, ২৭ মার্চ) ভোরের দিকে চালকবিহীন উড়োজাহাজ (ইউএভি) বন্দরে আঘাত হানে এবং কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সঙ্গে সঙ্গে জরুরি ব্যবস্থা চালু করা হয়।
কুয়েত সিটির কাছাকাছি একটি শিল্পাঞ্চলে অবস্থিত শুয়াইখ বন্দর দেশটির প্রধান সামুদ্রিক বাণিজ্যকেন্দ্র। এখানে পণ্য সংরক্ষণ, বিতরণ ও বাণিজ্যিক জাহাজ চলাচল পরিচালিত হয়।
আরও পড়ুন:
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযান শুরুর পর আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটলো। ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলসহ অঞ্চলের অন্য দেশগুলোকে লক্ষ্য করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ থাকা দেশও রয়েছে। এতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।





