ইরান যুদ্ধ: মিত্র জোট গড়তে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধ নিয়ে মিত্র দেশগুলোর সমর্থন একত্র করতে যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে। এ যুদ্ধ জোটগুলোর ভেতরের বিভাজনও সামনে আনছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়া প্রত্যাশিত সমর্থন দেয়নি—এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করেছেন। তবে একই সঙ্গে শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে আকাশ নজরদারি সহায়তা দেয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ‘ম্যাক্সিমালিস্ট’ অবস্থান নিয়েছে এবং মিত্রদের কাছ থেকে তারা যুদ্ধ সহায়তায় যতটা চাইছে, মিত্ররা ততটা দিতে রাজি নয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

আরও পড়ুন:

বিশ্বের অন্যান্য দেশগুলো সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে মিত্রদের আত্মরক্ষায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে যুদ্ধ শুরু না করার বিষয়ে সতর্ক করেছিল। তাই তারা বলছে, যুদ্ধ আরও উসকে দেয়ার কোনো উদ্যোগে তারা অংশ নেবে না।

প্রতিবেদনে বলা হয়, এ অবস্থান শুধু অস্ট্রেলিয়া বা ন্যাটোর অন্যান্য সদস্যদের মধ্যেই সীমিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশই এমন অবস্থান নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) অংশীদারদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা চাইতে যোগাযোগ করছে এবং একই ধরনের অবস্থান জানিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়।

এএম