আজ (সোমবার, ২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বৈঠকে, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং মানি লন্ডারিংসহ আন্তর্জাতিক অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে “পারস্পরিক আইনি সহায়তা চুক্তি” স্বাক্ষরের খসড়া অনুমোদন দেয়া হয়। এছাড়া সরকারি ক্রয় কার্যক্রমে দেশিয় শিল্পের সুরক্ষা, প্রতিযোগিতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।’
তিনি জানান, বৈঠকে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়াও নীতিগত অনুমোদন দেয়া হয়, যা পরবর্তী জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।





