ইরানি হামলায় নিন্দা জানিয়ে আরব দেশগুলোর যৌথ বিবৃতি

আরব দেশগুলোর নেতৃবৃন্দ
আরব দেশগুলোর নেতৃবৃন্দ | ছবি: সংগৃহীত
1

সৌদি আরবের রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর ইরানের হামলার প্রতিক্রিয়ায় একটি যৌথ বিবৃতি জারি করেছে আরব দেশগুলো।

এই প্রতিনিধি দলে বাহরাইন, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ইরানের ‘ইচ্ছাকৃত হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো। তাদের মতে, এ হামলায় আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো এবং কূটনৈতিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কোনো অজুহাতেই’ এ ধরনের হামলাকে বৈধতা দেয়া যায় না।

আরও পড়ুন:

বিবৃতিতে ইরানকে ‘অবিলম্বে হামলা বন্ধ করার’, ‘আন্তর্জাতিক আইন ও  প্রতিবেশীসুলভ আচরণের নীতিমালা’ মেনে চলার এবং হরমুজ প্রণালি বন্ধ করার লক্ষ্যে যেকোনো পদক্ষেপ বা হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে, লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ‘আগ্রাসন’ ও আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী নীতির’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।

এএম