এর প্রভাবে মানদণ্ডসূচক এসঅ্যান্ডপি ৫০০ অর্ধ শতাংশের বেশি কমে চলতি বছরের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত এক মাস আগের তুলনায় দ্বিগুণ। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে সাম্প্রতিক প্রতিক্রিয়ায় বিনিয়োগকারীদের অবস্থান বদলে যাবার কারণে সপ্তাহজুড়ে বাজারে অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন:
বিশ্লেষকদের সংঘাত যত দীর্ঘায়িত হবে, সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব তত বাড়বে। ওয়াল স্ট্রিটে স্ট্যাগফ্লেশনের আশঙ্কা বাড়ছে, যেখানে অর্থনীতিতে মূল্যস্ফীতি উচ্চ থাকে, আর প্রবৃদ্ধি ধীর হয়ে যায়।
গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) প্রকাশিত তথ্য ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি ধীর হয়েছে। এতে বিনিয়োগকারীরা চলতি বছর ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে—এমন প্রত্যাশা হারিয়েছেন। একই সঙ্গে সংঘাত চলতে থাকলে বাজারে দরপতন অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করছে বাজার গবেষকরা।





