ইরানের স্কুলে হামলার জবাবদিহি চাইলেন মার্কিন সিনেটর

মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক
মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক | ছবি: সংগৃহীত
1

ইরানে স্কুলে হামলায় ১৭০ শিশু নিহতের ঘটনায় জবাবদিহির চেয়েছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক। তিনি বলেছেন, ইরানে ১৭০-এরও বেশি স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা আমাদের সবার বিবেকে নাড়া দেয়া এবং গভীর শোক ও উদ্বেগে ভরিয়ে দেয়া উচিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এবং একজন পাদ্রি হিসেবেও পরিচিত এই মার্কিন সিনেটর এমন মর্মান্তিক ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা পাশাপাশি এ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। ইরান এ হামলার জন্য মার্কিন-ইসরাইলি বাহিনীকে দায়ী করেছে।

সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় ওয়ার্নক বলেন, ‘যে জাতির নেতারা শিশুমৃত্যুকে এত সহজে উপেক্ষা করতে পারেন, তা যে কারণেই হোক না কেন, সেই জাতির নৈতিক অবস্থানের মেরামত প্রয়োজন।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে ইরানি শিশুরাও কিন্তু ঈশ্বরের সন্তান।’

ওয়ার্নক চল্লিশ জন ডেমোক্র্যাট সিনেটরের মধ্যে একজন, যারা গত  বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়ে ইরানে বেসামরিক হতাহতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চেয়েছেন। এর মধ্যে রয়েছে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা, যেখানে ১৭০ জন স্কুলছাত্রী নিহত হয়েছে।

এএম