
ইরানে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণ, মার্কিন গোলার সরাসরি আঘাতের ইঙ্গিত
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে গত মঙ্গলবার প্রাণঘাতী বিস্ফোরণটি মার্কিন গোলাবারুদের সরাসরি আঘাতেই ঘটেছে বলে ইঙ্গিত মিলেছে। বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ছবি ও ভিডিও পর্যালোচনা করে অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘটনাটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাতের পর ছিটকে আসা অস্ত্রের ধাক্কা নয়, বরং সরাসরি আঘাতের আলামতের সঙ্গেই সংগতিপূর্ণ। কুহেস্তাক শহরের এ ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৫ সালে মার্কিন সামরিক অভিযানে ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগনের মূল্যায়নের বরাত দিয়ে গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। আগের বছরের তুলনায় এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র দুজন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় ২০২ শিশু নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন-ইসরাইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০২ জন শিশু এবং ২২৩ জন নারী নিহত হয়েছেন। নিহত নারীদের মধ্যে তিনজন গর্ভবতী মাও রয়েছেন।

ইরানের স্কুলে হামলার জবাবদিহি চাইলেন মার্কিন সিনেটর
ইরানে স্কুলে হামলায় ১৭০ শিশু নিহতের ঘটনায় জবাবদিহির চেয়েছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক। তিনি বলেছেন, ইরানে ১৭০-এরও বেশি স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা আমাদের সবার বিবেকে নাড়া দেয়া এবং গভীর শোক ও উদ্বেগে ভরিয়ে দেয়া উচিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।