ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, একটি জাহাজ ছিল ইসরায়েলি মালিকানাধীন এবং সেটি লাইবেরিয়ার পতাকাবাহী। এছাড়া অন্য আরেকটি জাহাজও তাদের লক্ষ্যবস্তু হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, জাহাজ দুটি অবৈধভাবে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজগুলো আইআরজিসি নৌবাহিনীর দেয়া সতর্কতা এবং সংকেত উপেক্ষা করায় সেগুলোকে লক্ষ্য করে গুলি ছুড়ে থামানো হয়েছে।





