বৈরুতে একটি হোটেলে ইসরাইলি হামলায় তেহরানের চার কূটনীতিক নিহত হয়েছেন। তবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে কেঁপে ওঠে ইসরাইলের আকাশ। রাতভর বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন।
নতুন করে বাগদাদে মার্কিন দূতাবাসের লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোঁড়া ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে।
এদিকে, হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করলে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর মৃত্যুর গুঞ্জন ওঠার পর এক এক্স বার্তায় ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটাতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সংঘাতের মধ্যেই ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



