ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নিয়ে ঐকমত্যের ইঙ্গিত

তেহরানে এক ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিকৃতিসহ একটি লিফলেট লাগাচ্ছেন
তেহরানে এক ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিকৃতিসহ একটি লিফলেট লাগাচ্ছেন | ছবি: টাইমডটকম
0

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মাহদি মিরবাঘেরি ইঙ্গিত দিয়েছেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্ধারণের সিদ্ধান্ত ঘনিয়ে এসেছে।বার্তা সংস্থা ফার্সের বরাতে তুরস্কের সংবাদমাধ্যম তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফার্স বার্তা সংস্থার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মিরবাঘেরি বলেন, নেতৃত্ব নির্ধারণে ‘ব্যাপক প্রচেষ্টা’ চালানো হয়েছে এবং ‘চূড়ান্ত ও সর্বসম্মত মতামত’ গৃহীত হয়েছে।

ফার্সকে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে সংস্থাটির আরেক সদস্য হুজ্জাতুল ইসলাম জাফারি বলেন, তিনি আশা করেন ‘খুব শিগগিরই সব ইরানি জনগণ সন্তুষ্ট হবেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তৃতীয় নেতা নির্বাচনে বিলম্ব সবার জন্যই তিক্ত ও অনাকাঙ্ক্ষিত। এর কোনো বিকল্প নেই। তাই এই কঠিন সময়ে আমাদের প্রতিনিধিদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা উচিত নয়।’

ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করার ক্ষমতা রাখে। ৩৭ বছর ধরে ইরান শাসন করা খামেনি গত (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হন।

এএম