ইসরাইলের সামরিক তৎপরতা বন্ধে ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপ লেবাননের প্রেসিডেন্টের

জোসেফ আউন ও ইমানুয়েল ম্যাক্রোঁ
জোসেফ আউন ও ইমানুয়েল ম্যাক্রোঁ | ছবি: সংগৃহীত
0

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের সামরিক তৎপরতা বন্ধে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

লেবাননের প্রেসিডেন্সির এক্স বার্তায় জানানো হয়, ইসরাইলের হামলা দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকার প্রেক্ষাপটে দুই নেতা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন:

এর আগে ম্যাক্রোঁ লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা জোরদার এবং তাদের সাঁজোয়া যান সরবরাহের অঙ্গীকার করেছিলেন। পাশাপাশি দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে আসা কয়েক হাজার বেসামরিক মানুষের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট আউন লেবাননের সেনাপ্রধান জেনারেল রোডলফ হায়কাল থেকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং নেন। প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, বেকা উপত্যকার নাবি চিত শহরে ইসরাইলি গোলাবর্ষণে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এএম