আহতদের মধ্যে গিভাতি ব্রিগেডের ৫ সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া একই ব্রিগেডের আরও ৩ জন সেনা সামান্য আহত হন।
আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ছে এবং বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে।
এদিকে গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছে।





