রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম কেন্দ্রীয় একটি উপাদান হলো ড্রোন যুদ্ধ। ইরানের নির্মিত শাহেদ হাজারো ড্রোন কিনেছিল রাশিয়া এবং ইউক্রেনে হামলায় সেগুলো ব্যবহার করেছে। সেজন্য দেশটির ড্রোন যুদ্ধে সম্পর্কে ধারণা রয়েছে।
জেলেনস্কি অনলাইনে বলেন, ইউক্রেন তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে প্রস্তুত এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে প্রযুক্তি ও অস্ত্র বিনিময়ে উন্মুক্ত। গত সপ্তাহে ইরানি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর কথাও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:
তবে অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, আমরা নিজেরাই যুদ্ধে আছি। আর আমি একেবারে খোলাখুলি বলেছি, তাদের কাছে যা আছে, তার ঘাটতি আমাদের আছে। তাদের ইন্টারসেপ্টর ড্রোন দরকার, যেগুলো আমাদের কাছে রয়েছে। এদিকে আমাদের পিএসি-২ এবং পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে।





