
ইরানে উন্নত ড্রোন পাঠাচ্ছে রাশিয়া: এপি
ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের উন্নত সংস্করণসহ একটি চালান রাশিয়া ইরানে পাঠাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা এ সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।

ইরানি শাহেদ ড্রোনের ঢেউয়ে বিপাকে আকাশ প্রতিরক্ষা,চাপে যুক্তরাষ্ট্র-ইসরাইল
আধুনিক যুদ্ধাস্ত্রের চেয়েও তুলনামূলক সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশ যুদ্ধের গতিপ্রকৃতি। ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে প্রতিপক্ষকে কোণঠাসায় সক্ষম হচ্ছে কম শক্তিশালী বাহিনীগুলোও। তাই, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে ইরানি শাহেদ ড্রোন। ইলেকট্রনিক জ্যামার, ইন্টারসেপ্টর কিংবা উচ্চশক্তির লেজার দিয়েও ঠেকানো যাচ্ছে না তেহরানের আক্রমণ।

মধ্যপ্রাচ্যে বাড়ছে ইন্টারসেপ্টর ড্রোনের চাহিদা; জেলেনস্কির সিগন্যালের অপেক্ষায় রপ্তানি
ইরানের শাহেদ ড্রোন প্রতিহতে, ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনের প্রতি ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। নির্মাতারা জানায়, দামে সাশ্রয়ী এই অ্যান্টি ড্রোন সরঞ্জামগুলো শাহেদসহ শত্রুপক্ষের ছোঁড়া অন্যান্য ড্রোন প্রতিহতে সক্ষম। এছাড়াও জেলেনস্কির গ্রিন সিগন্যাল পেলে ইন্টারসেপ্টর ড্রোন রপ্তানিতে প্রস্তুত তারা।

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্য: জেলেনস্কি
যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইরানি শাহেদ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা ভাগাভাগি করার অনুরোধ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্যের স্কাইনিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।