আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে। আরেকটি ড্রোন দেশটির শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে পড়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত’ এসব ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে আজারবাইজান। দেশটির দাবি, এ ঘটনায় বিমানবন্দরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
আরও পড়ুন:
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, তাদের ভূখণ্ডে এ ধরনের ‘হামলা’ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা ইরানকে দ্রুত পরিস্থিতি স্পষ্ট করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
এছাড়া ড্রোন ঘটনার জেরে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। আজারবাইজান জানায়, রাষ্ট্রদূতের কাছে ‘কড়া প্রতিবাদ’ জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদলিপি দেয়া হবে। একই সঙ্গে তারা বলেছে, ‘উপযুক্ত প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা’ নেয়ার অধিকার আজারবাইজান রয়েছে।




