ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি—দাবি রাশিয়ার

ইরান ও রাশিয়ার পতাকা
ইরান ও রাশিয়ার পতাকা | ছবি: সংগৃহীত
1

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের আক্রমণ অব্যাহত রাখলেও মস্কো এখন পর্যন্ত ইরান কর্তৃক পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি। খবর আল জাজিরার।

ব্রুনাইতে অবস্থানকালে লাভরভ বলেন, ‘আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—যা ছিল এ যুদ্ধের অন্যতম প্রধান অজুহাত।’

আরও পড়ুন:

তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের ওপর এ হামলার প্রভাব সমগ্র অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো এর ফলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি প্রাণহানির শিকার হচ্ছে।

এএইচ