আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়। জবাবে ইরান ইসরাইলে হামলা চালিয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, আমিরাত, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, শনিবার সকালে আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।
সেগুলোকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। হামলার পরে ঘাঁটির পাশে কিছু ধ্বংসাবশেষ পড়ে থাকতেও দেখা গেছে।
দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, সশস্ত্র বাহিনী কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন:
সেনাবাহিনী কুয়েতের বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনো ধরনের হামলার হুমকি আছে এমন বস্তু দূরে থাকা এমন এমন কিছু নজরে আসলে সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানিয়েছে।
ইসরাইলের সীমান্তবর্তী দেশ জর্ডান জানিয়েছে যে, তাদের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
একজন কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি। কেবল বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলজুড়ে সাইরেন এবং ফোন সতর্কতা জারি করা হয়েছে।





