ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর এবার ডোনাল্ড ট্রাম্পের রোষানলে কিউবা। এরইমধ্যে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি কিউবার কমিউনিস্ট সরকারকে বিপদে ফেলতে দেশটিতে তেল সরবরাহকারী রাষ্ট্রগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। আর এতেই মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি।
এমনকি ট্রাম্পের হুমকির মুখে কিউবায় তেলের ট্যাংকার পাঠানো বন্ধ করেছে মেক্সিকো। এতে করে ভেঙ্গে পড়েছে কিউবার পরিবহন অবকাঠামো। পর্যাপ্ত জ্বালানি না থাকায় কিউবায় স্থগিত রয়েছে বেশ কয়েকটি কোম্পানির বিমান চলাচল। নতুন করে আসছে না কোনো পর্যটক। এছাড়া, জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন কার্যক্রম।
আরও পড়ুন:
তবে সংকটময় মুহূর্তে আশার আলো দেখাচ্ছে ছোট বিদ্যুচ্চালিত গাড়িগুলো। তিন চাকার বিদ্যুচ্চালিত গাড়িগুলোর ওপর নির্ভরতা বাড়ছে কিউবার নাগরিকদের। পর্যাপ্ত যাত্রী পাওয়ায় লাভের মুখ দেখছেন চালকেরা।
গাড়িগুলো লাভজনক হওয়ায় কিউবায় বেড়েছে বিদ্যুচ্চালিত গাড়ির উৎপাদন। এছাড়া, বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি কিনতে ওয়ার্কশপগুলোতে ভিড় জমাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।





