তেলক্ষেত্র
ইরাকের তেলক্ষেত্র থেকে কর্মী সরাচ্ছে মার্কিন কোম্পানিগুলো

ইরাকের তেলক্ষেত্র থেকে কর্মী সরাচ্ছে মার্কিন কোম্পানিগুলো

কুয়েত যাচ্ছেন বিদেশি কর্মীরা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের তেলক্ষেত্র থেকে বিদেশি কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন তেল কোম্পানিগুলো। রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কর্মীরা সাফওয়ান সীমান্ত দিয়ে কুয়েতে প্রবেশ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার ইয়ামাল উপদ্বীপে ৩০ বছরে তেলক্ষেত্রের সন্ধান

রাশিয়ার ইয়ামাল উপদ্বীপে ৩০ বছরে তেলক্ষেত্রের সন্ধান

নিজেদের বৃহত্তম প্রদেশ সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে জ্বালানি তেলের বড় একটি খনির সন্ধান পেয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল উত্তোলন কোম্পানি গ্যাজপ্রম নেফত জানিয়েছে, আর্কটিক অঞ্চলে অবস্থিত এ খনিটি গত তিন দশকের মধ্যে ওই এলাকায় আবিষ্কৃত সবচেয়ে বৃহত্তম  তেলক্ষেত্র। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লিবিয়ার শারারা তেলক্ষেত্রে উত্তোলন বন্ধ

লিবিয়ার শারারা তেলক্ষেত্রে উত্তোলন বন্ধ

বিক্ষোভের মুখে লিবিয়ার সবচেয়ে বড় শারারা তেলক্ষেত্রে উত্তোলন বন্ধ হয়ে গেছে। রোববার (জানুয়ারি) লিবিয়ার রাষ্ট্রায়ত্ত্ব ন্যাশনাল অয়েল কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।