Recent event

চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীর বিচার শুরু

রবিনসন ও চার্লি কার্ক
রবিনসন ও চার্লি কার্ক | ছবি: সংগৃহীত
0

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীর বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কারাগার থেকেই ভিডিও কলে আদালতের প্রথম শুনানিতে যোগ দেন হামলাকারী টাইলর রবিনসন। এদিন আদালতে রবিনসনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করেন ইউটাহ অঙ্গরাজ্যের প্রসিকিউটাররা।

আদালতে পেশ করা নথিতে দেখা যায় নিজের বন্ধুর কাছে চার্লি কার্ককে হত্যার কথা স্বীকার করা করেছেন রবিনসন। এছাড়া চার্লিকে হত্যা করতে ব্যবহৃত বন্দুকে ট্রিগারে পাওয়া ডিএনএ-ও রবিনসনের সাথে মিলে গেছে।

আরও পড়ুন:

ইউটাহ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ্রি গ্রে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রবিনসনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, প্রমাণ গোপন ও সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টাসহ সাতটি অভিযোগ গঠন করা হয়েছে। এ সময় টাইলরের মৃত্যুদণ্ডেরও দাবি করেন তিনি।’

ইএ