Recent event

গাজায় চলমান যুদ্ধ সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছেছে: বেনইয়ামিন নেতানিয়াহু

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

গাজায় চলমান যুদ্ধ সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রিজার্ভ সেনাদের উদ্দেশে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরাইলের লক্ষ্য শুধু হামাসকে নির্মূল করা নয়, বরং পুরো ইরানি অক্ষকে পরাজিত করা।

ইসরাইলি সেনা প্রধান হুশিয়ারি জানিয়েছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত গাজায় তাদের সামরিক অভিযান চলবে। এদিকে, লোহিত সাগরে চলাচল করা জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

গাজা ইস্যুতে ইউরোপের ভূমিকা ব্যর্থ বলে তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গেল একদিনে সাংবাদিকসহ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা।

এএইচ