Recent event

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরাইলের ভয়াবহ হামলা

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা
ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা | ছবি: সংগৃহীত
1

ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় অবস্থিত সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন। আজ (শুক্রবার, ১৩ জুন) আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে এক ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘এ অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা। এ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য।’

ইসরাইলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ভোররাতে চালানো এ অভিযানে তারা ইরানের ডজন খানেক পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। তার দাবি, ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম মজুত আছে, তা দিয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই তারা ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

এএইচ