Recent event

মিশর উপকূলে পর্যটকবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১৬

0

মিশর উপকূলে লোহিত সাগরে ডুবে গেছে পর্যটকবাহী ছোট জাহাজ ডুবি। এ ঘটনায় ২ ব্রিটিশ ও ১ ফিনিশ নাগরিকসহ নিখোঁজ কমপক্ষে ১৬ জন।

জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ২৮ জনকে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৪ জন যাত্রী ও ক্রু সহ ৫ দিনের যাত্রায় সোমবার স্থানীয় সময় সকালে বন্দর ছেড়ে যায় ‘দ্য সি স্টোরি’।

দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য না জানালেও বেঁচে ফেরা যাত্রীরা জানান, বড় একটি ঢেউয়ের আঘাতে ডুবে যায় জাহাজ।

রবি ও সোমবার ভূমধ্যসাগর ও লোহিতসাগরে চলাচলের বিষয়ে সতর্কতা জারি করেছিলো দেশটির আবহাওয়া দপ্তর। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে মিশরের যুদ্ধজাহাজ ও সামরিক এয়ারক্রাফট।

এএইচ