কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘এখন টিভির’ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘এখন টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা
‘এখন টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা | ছবি: এখন টিভি
0

কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৯ জুন) স্থানীয় সময় রাত ১০টায় রাজধানী দোহার আল জাদিদ এলাকার মধুবন রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন প্রবাসীরা।

এসময়ে এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলাম।

অনুষ্ঠানে এখন টিভিকে শুভেচ্ছা জানিয়েছে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ বিমানের স্টিশন ম্যানেজার আলাউদ্দিন আল মামুন, অ্যারাবিয়ান এক্সচেঞ্জের প্রধান নির্বাহী নুরুল কবির চৌধুরী, কাতার প্রবাসী ব্যবসায়ী খুরশিদ আলম ভূইয়া, এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক, ডিবিসি টেলিভিশন কাতার প্রতিনিধি আমিন বেপারী, কাতার রেডিও বাংলা এফএম-এর আরজে সাইফুল ইসলাম অভ্র, সিরাজুল ইসলাম, শেখ আকতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম, কাতার কুমিল্লা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জামসেদ, হাজী আবুল কাসেম বাবুল, রেজাউল করিম মজুমদার, মোহাম্মদ ফরিদ ভূঁইয়া, খুরশিদ আলম ভূইয়া, মিজানুর রহমান, জুয়েল খান, খোরশেদ আলম পাটোয়ারী, শাহেদ রানা, ইউসুফ নবী, মোশারফ হোসেন জনিসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন, মওলানা আবু তৈয়ব সিকদার। অনুষ্ঠানে দেশ জাতির মঙ্গল কামনা ও এখন টিভি সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা মুহাম্মদ ফজলুর রহমান ত্বোহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব খাইরুল আলম সাগর।

অনুষ্ঠানে কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়িক, গণমাধ্যমসহ ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন টিভি এরই মধ্যেই দেশের টেলিভিশন চ্যানেল গুলোর মধ্যে শীর্ষস্থান পৌঁছে গিয়েছে। দেশের পাশাপাশি প্রবাসে প্রবাসী বাংলাদেশিদের মুখপাত্র হয়ে উঠেছে। কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখের খবরাখবর গুরুত্বপূর্ণভাবে প্রচারের মাধ্যমে জনপ্রিয় চ্যানেল হিসেবে কাতার প্রবাসীদের অন্তরে জায়গায় করে নিয়েছে।

এএম