আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

আরব আমিরাতের ফুজাইরাহ
আরব আমিরাতের ফুজাইরাহ | ছবি: সংগৃহীত
1

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার পর ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশির মৃত্যু হয়।

নিহত ওই বাংলাদেশি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তবে তার নাম পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

আরও পড়ুন:

সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।

উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এএইচ