সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি : সংগৃহীত
0

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুনভাবে ভর্তি হয়েছেন ৮০ জন।

স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৭১ জন।

মৃত্যুবরণকারীদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৬৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, তীব্র গরম ও লোডশেডিং এর কারণে প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন রোগী ভর্তির সংখ্যা। হামের প্রকোপ বাড়ার কারণ সম্পর্কে কেউ নিশ্চিতভাবে বলতে না পারলেও চিকিৎসকদের দাবি, সবাই টিকার আওতায় চলে আসলে এবং সচেতনতা বৃদ্ধি পেলে ধীরে ধীরে রোগের প্রকোপ কমবে।

এফএস