হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

Jobaiar Rahman
ফাইল ছবি
ফাইল ছবি | ছবি: সংগৃহীত
0

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু দাঁড়িয়েছে ৬৬১ জনে।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১১ জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৬৬ জনের শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭২ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৯০৬ জন।

গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন। আর ১০ হাজার ৬৩৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

জেআর