দেশজুড়ে হাম আতঙ্ক, হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

হাসপাতালে হাম ওয়ার্ড
হাসপাতালে হাম ওয়ার্ড | ছবি: সংগৃহীত
0

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই এসেছে ঢাকার বাইরে থেকে। চিকিৎসকদের দাবি, প্রান্তিক পর্যায়ে সচেতনতার অভাব, দেরিতে রোগ শনাক্ত হওয়া এবং চিকিৎসা জটিলতার কারণেই বাড়ছে এ পরিস্থিতি।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৭০ শতাংশ রোগীই ঢাকার বাইরের। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা ও সচেতনতার অভাবে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৯ জন রোগী ভর্তি হয়েছে বলেও জানান তারা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও আছে। একই সঙ্গে অতীতে কেন সব শিশুকে টিকার আওতায় আনা হয়নি, সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ জিয়া উদ্দিন হায়দার বলেন, ‘দেশে বর্তমানে হামে শিশু মৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, কারণ ভ্যাকসিন নেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে।’

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের টিকাদান কাভারেজ এরই মধ্যেই ১০৪ শতাংশে পৌঁছেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিলো ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা, তবে সেই জন্য এরই মধ্যেই অতিক্রম করেছে সরকার।

এফএস