রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে । হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৩ জন।

আজ (বুধবার, ৮ এপ্রিল) বেলা ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালের মুখপাত্র জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে এখন ১৩৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন। গেলো ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরও ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন।

আরও পড়ুন:

হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি ১৩৩ জন, মোট ভর্তি রোগী ৪৫৬ জন। ৬৫ থেকে ৭০ শতাংশই রোগীই আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে।

রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ, পাবনা ও নাটোর ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া থেকে আসা। বেশির ভাগ ক্ষেত্রে ৯ মাসের কম বয়সী হওয়ায় বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে।

সব রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ৯ মাস থেকে ১৫ বয়সীদের হাম রোগের টিকা দেয়া হচ্ছে। ছোঁয়াচে এ রোগ থেকে শিশুদের সুরক্ষা করে স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শও দেন তিনি।

এফএস