রাজশাহীতে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা, একদিনে ভর্তি ৫০ জন

হামে আক্রান্ত এক শিশু
হামে আক্রান্ত এক শিশু | ছবি: সংগৃহীত
0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরো ৫০ জন। এর আগে গতকাল (রোববার, ২৯ মার্চ) ভর্তি ছিল ২৩০ জন। হাম শনাক্ত হওয়া একজন মারা গেছেন। তবে উপসর্গ নিয়ে গত তিন মাসে ২৯ জন মারা গেছেন যাদের পরীক্ষা করা সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত জানুয়ারি থেকে আজ (সোমবার, ৩০ মার্চ) সকাল দশটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৮০ জন। এরইমধ্যে হাম পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। ইতোমধ্যে হাসপাতালের ওয়ার্ডে হামের নির্দিষ্ট কর্নার করা হয়েছে। পাশাপাশি চাপ সামলাতে না পেরে সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

আরও পড়ুন:

এদিকে আজ বেলা সাড়ে ১১টায় হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ভ্যাকসিন ক্রয় করতে না পারায় টিকা দিতে না পারায় হয়তোবা হাম ছড়িয়ে পড়েছে।

এসময় হাসপাতালের পরিচালক জানান হাম ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে। স্বল্প জনবলের জন্যে কিছুটা হিমসিম খেতে হচ্ছে তাদের।

ইএ