Recent event

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় প্রাণহানি ১০, হাসপাতালে ১০৬৯

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী | ছবি: এখন টিভি
0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন। আজ (বুধবার, ৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচজন, খুলনা বিভাগে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন:

এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৯২ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ৫৮৪ জন ঢাকার বাইরের।

এফএস