রূপবিশেষজ্ঞ আফরীন মৌসুমির মতে, আয়ুর্বেদে ডাবের পানিকে উপকারী পানীয় হিসেবে বিবেচনা করা হয়। নিয়মিত ডাবের পানি পান করলে শরীরের পাশাপাশি ত্বক ও চুলের যত্নেও ইতিবাচক প্রভাব পড়ে।
হজমশক্তি বাড়ায়
ডাবের পানি হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে থাকা উপাদান খাবার সহজে হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে।
ত্বক ভালো রাখতে সাহায্য করে
ডাবের পানি শরীরের পানিশূন্যতা দূর করে। নিয়মিত পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ব্রণ ও দাগ কমাতে সহায়তা করতে পারে।
আরও পড়ুন:
চুল ও ত্বকের জন্য উপকারী
ডাবের পানিতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি চুলের গোড়া শক্ত রাখতে সহায়তা করে।
নখের যত্নে কার্যকর
ডাবের পানিতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম নখের ভঙ্গুরতা কমাতে সাহায্য করে। নিয়মিত পান করলে নখের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে।
চোখ ও ঠোঁটের যত্নে সহায়ক
ডাবের পানি শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স চোখের নিচের ফোলা ভাব ও কালচে দাগ কমাতে এবং ঠোঁটের শুষ্কতা দূর করতে সহায়ক হতে পারে।
তবে যেকোনো খাবারের মতো ডাবের পানিও পরিমাণমতো খাওয়া উচিত। বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
আরও পড়ুন:

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



