ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: সংগৃহীত
1

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরমও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দেশ, ২৫ এপ্রিলের আগে বৃষ্টির আভাস নেই

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।

এফএস