
তীব্র গরমে শ্রমজীবীদের সুরক্ষায় নিউইয়র্ক মেয়র মামদানির বিশেষ নির্দেশ
দিন দিন অসহনীয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল বাসিন্দারা। এমন অবস্থায় শ্রমজীবীদের সুরক্ষায় এগিয়ে এসেছেন শহরের মেয়র জোহরান মামদানি। প্রতিটি স্বাস্থ্য বিভাগকে শ্রমজীবীদের সুরক্ষার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি। একটি নির্বাহী আদেশের স্বাক্ষরের মাধ্যমে নগর সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। নিউইয়র্কের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম বলে অভিহিত করেছে সিটি হল কার্যালয়।

গরমের সঙ্গে লোডশেডিং; বিপর্যস্ত উত্তরের জনজীবন
জৈষ্ঠ্যমাস শেষ হলেও গরমে নাভিশ্বাস উত্তরের জনজীবনে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়া লোডশেডিংয়ে ব্যাহত জনজীবন, কারখানায় কমছে উৎপাদন। দিনে ও রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় অলস সময় পার করছেন উৎপাদন খাতের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকরা। এদিকে, গরমে বাজারে বেড়েছে এসি, পোর্টেবল ফ্যান, চার্জার ফ্যানসহ বাড়ছে ইলেকট্রনিক নানা গেজেটের চাহিদা। এমন সংকটে ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে মুখ থুবড়ে।

রাজধানীতে বৃষ্টির সম্ভবনা, কমবে গরমের অনুভূতি
দীর্ঘদিনের তীব্র গরমের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে।

ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরমও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন; বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

তাপপ্রবাহে ঝুঁকির মুখে প্যারিসের ইতিহাস-ঐতিহ্য
তাপপ্রবাহে ঝুঁকির মুখে প্যারিসের ইতিহাস-ঐতিহ্য। একবিংশ শতকে উচ্চ তাপ শোষণ করা ২০০ বছর আগের বিশ্ব বিখ্যাত স্থাপত্যকলার নিদর্শন সরিয়ে ফেলা সম্ভব নয়। আবার তীব্র গরমে জরুরি নগরবাসীর সুরক্ষাও।

অসহনীয় গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, ডিএনসিসি হাসপাতালে বিনামূল্যে সেবা
অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝুঁকি বাড়ছে হিট স্ট্রোকের। পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুরা থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ২৫ শয্যাবিশিষ্ট হিট স্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। যেখানে সেবা মিলবে বিনামূল্যে।

রংপুরে প্রচণ্ড গরমে কাহিল জনজীবন
রংপুর বিভাগে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে কাহিল জনজীবন। বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট সবখানেই ত্রাহি ত্রাহি অবস্থা। গরমে কষ্ট পাচ্ছে এ অঞ্চলের বৃদ্ধ ও শিশুরা।

ভ্যাপসা গরমে নাভিশ্বাস চুয়াডাঙ্গার প্রাণিকুল
চলতি মাসে টানা ১০ দিন ধরে তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা। তপ্ত রোদে উত্তপ্ত হয়ে উঠছে প্রাণিকুল ও প্রকৃতি-পরিবেশ। সকাল থেকে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। চলতি মাস জুনের শুরু থেকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে উঠানামা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বৃষ্টি হলেও ভ্যাপসা গরম সহজে কমবে না: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। এতে ভ্যাপসা গরম সহজে কমবে না। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আরো জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে।

রাজধানীতে বইছে চৈত্রের দাবদাহ
সারাদেশের পাশাপাশি রাজধানীতেও বইছে চৈত্রের দাবদাহ। ঢাকায় আজ (শনিবার, ২৯ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, সিরাজগঞ্জ ও যশোর জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। আসছে ঈদে সারাদেশে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে গরম সঙ্গী করেই ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ।

লোডশেডিংয়ে নাকাল জনজীবন, উৎপাদন বন্ধ ৪০ প্ল্যান্টে
লুটপাতের খাতে পরিণতের অভিযোগ বিশেষজ্ঞদের
তীব্র গরমে হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় নাকাল জনজীবন। তাই বিগত ১৫ বছরে সক্ষমতার নানা গল্প শুনলেও লোডশেডিংয়ের কারণে আওয়ামী সরকারকেই দুষছেন রাজধানীবাসী। কর্তৃপক্ষ বলছে, গরমে চাহিদা বাড়লেও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সংকট, বড়পুকুরিয়ায় যান্ত্রিক ত্রুটি ও আদানি-এস আলমের সরবরাহ কম থাকায় দেড় হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে প্রতি দিন। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী সরকারের আমলে বিদ্যুৎখাতকে পরিণত করা হয়েছে লুটপাটের খাত হিসেবে।