Recent event
বৃত্তি
থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ: থাকা-খাওয়া ও বিমান টিকিট ফ্রি!

থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ: থাকা-খাওয়া ও বিমান টিকিট ফ্রি!

বিদেশে উচ্চশিক্ষার (Study Abroad) স্বপ্ন দেখছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে থাইল্যান্ড সরকার। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ থাইল্যান্ড ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ (Thailand International Postgraduate Programme - TIPP) এর আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় থাইল্যান্ডের ২৪টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ফুল-টাইম মাস্টার্স ডিগ্রি (Full-time Master's Degree) অর্জনের জন্য আবেদন করতে পারবেন। থাইল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তিটি একটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ (Fully Funded Scholarship), যার মাধ্যমে নির্বাচিত ১০৭ জন শিক্ষার্থীকে যাবতীয় শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় প্রদান করা হবে।

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে। আজ (রোববার, ২ নভেম্বর) সকালে জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া উচ্চবিদ্যালয়ে ৪ উপজেলার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

জুলাই শহীদ স্মৃতি বৃত্তি পাচ্ছে ২০৪০ শিক্ষার্থী

জুলাই শহীদ স্মৃতি বৃত্তি পাচ্ছে ২০৪০ শিক্ষার্থী

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর 'জুলাই শহীদ স্মৃতি বৃত্তি' প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২ হাজার ৪০ জন শিক্ষার্থী এই বৃত্তিলাভ করবেন।

‘বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না’

‘বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না। আজ (সোমবার, ৭ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে সৈয়দ জাফর ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।