এ দিন বিশ্ববিদ্যালয়ে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে আওয়ামী লীগের শাসনামলে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের একাধিক ও বিএনপির এক নেতার ছবি প্রদর্শন করে ছাত্রশিবির।
প্রদর্শনীতে ছাত্রদল ‘রাজাকারদের ছবি প্রদর্শন হচ্ছে’ এমন দাবি তুলে সেই ছবিগুলো অপসারণের কথা বললে শুরু হয় বাকবিতণ্ডা। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করলে লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা।
আরও পড়ুন:
এতেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নেয় ছাত্রদল ও শিবির। থেমে থেমে সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত।
এসময় ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে মূল ফটকে অবস্থান নেয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম উভয়পক্ষকে থামাতে সক্ষম হয়। রাত ১টার দিকে নিজ নিজ অবস্থান থেকে সরে যায় শিবির ও ছাত্রদল।




