এসময় জিতু বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশা আল্লাহ।’
জাকসু ভিপি আবদুর রশিদ জিতুর পাশাপাশি ছাত্রদলে যোগ দেয়া উল্লেখযোগ্য ছাত্রনেতারা হলেন:
শহীদ সালাম-বরকত হল: ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু।
আ ফ ম কামালউদ্দিন হল: ভিপি জিএম রায়হান কবীর ও এজিএস রিপন মন্ডল।
নবাব সলিমুল্লাহ হল: ভিপি ইবনে শিহাব।
আল বেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল।
রবীন্দ্রনাথ ঠাকুর হল: ভিপি অমিত বনিক।
নওয়াব ফয়জুননেসা হল: ভিপি বুবলি আহমেদ।
বেগম খালেদা জিয়া হল: ভিপি ফারহানা বিথি।
মীর মোশাররফ হোসেন হল: জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ।
শহীদ রফিক জব্বার হল: জিএস শরীফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা সেই ভোটে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়লাভ করে। সেই নির্বাচিত প্যানেলের শীর্ষ নেতাদের এই বিএনপিতে যোগদান বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করতে মেধাবী ছাত্রনেতাদের এই যোগদান যুব ও ছাত্র সমাজকে অনুপ্রাণিত করবে। অন্যদিকে, নতুন যোগদানকারী নেতারা জানিয়েছেন, দেশ ও ছাত্র সমাজের অধিকার রক্ষায় তারা বিএনপির আদর্শে কাজ করতে আগ্রহী।





