Recent event

পঞ্চাশ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইআইইউসির টেকফেস্ট শুরু

টেকফেস্টে বক্তব্য দিচ্ছেন অতিথিরা
টেকফেস্টে বক্তব্য দিচ্ছেন অতিথিরা | ছবি: এখন টিভি
0

৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শুরু হয়েছে টেকফেস্ট-২০২৫। আগামীকাল (শনিবার, ২৩ নভেম্বর) শুরু হয়েছে আটদিনের এ প্রযুক্তি উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এছাড়া দেশের বিভিন্ন প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি, গবেষক ও শিক্ষকরা প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এ সময় বক্তারা জানান, বর্তমান যুগ হলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের যুগ। এআই এখন চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, গবেষণা, ও দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের এআই এ দক্ষতা অর্জনের আহ্বান জানান তারা।

এছাড়াও দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি ও ল্যাব সুবিধা বাড়ানো প্রয়োজন বলে জানান বক্তারা। এ সময় দেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আমূল পরিবর্তন প্রয়োজন বলে মত দেন শিক্ষক ও গবেষকরা।

এফএস