গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে এ দাবি জানানো হয়। এসময় ডাকসুর নেতারা বলেন, হকারদের নিয়ে যারা ক্যাম্পাসে মিছিল করেছে তাদের ৬ মাস নিষিদ্ধ করতে হবে।
আরও পড়ুন:
তারা আরও বলেন, ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের হকার থাকতে পারবে না এবং অনুমতি ছাড়া কোনো দোকান বসতে পারবে না। কোনো সিন্ডিকেটের জায়গা হবে না ঢাবি ক্যাম্পাসে।
এসব দাবি নিয়ে প্রক্টর টিমের সঙ্গে বৈঠক করে ডাকসু নেতারা। এসময় সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে, তা সরিয়ে দেয়ার কাজ চলছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



