Recent event

জবি ক্যাম্পাসে জুবায়েদের মরদেহ; জানাজা শেষে কুমিল্লায় হবে দাফন

নিহত জুবায়েদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
নিহত জুবায়েদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস | ছবি: সংগৃহীত
3

রাজধানীর পুরান ঢাকায় হত্যা হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদের মরদেহ তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়া হয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ নেয়া হবে তার জন্মস্থান কুমিল্লার হোমনা উপজেলায়।

আজ (সোমবার, ২০ অক্টোবর) দুপুর ১টা নাগাদ তার মরদেহ মিটফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়া হয়। 

এদিকে জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় আগামী দুই দিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত করে শুধু শোকর‍্যালি আয়োজন করা হবে। 

আরও পড়ুন:

উল্লেখ্য, গতকাল (রোববার, ১৯ অক্টোবর) সন্ধ্যায় জোবায়েদের মরদেহ পাওয়া যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের তৃতীয় তলার সিঁড়িতে। এই ভবনেই এক ছাত্রীকে পড়াতেন তিনি। জোবায়েদ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও ছাত্রদলের জবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

এসএইচ