এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। যার ফলে পাশের হার দাঁড়ায় ৫২.১২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন ও ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।
পাশের হারে সর্বোচ্চ ৬১.৮ শতাংশ রয়েছে ঢাকা বোর্ডের। সর্বনিম্ন ৪৪.৮৪ শতাংশ পাশের হার বরিশাল বোর্ডে।
এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬১.৭ শতাংশ ও কারিগরি বোর্ডে পাশের হার ৪৯.৪৩ শতাংশ।
কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। পাশাপাশি এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন।
গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বেশকিছু সংখ্যক পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।





