এইচএসসি পরীক্ষা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবার শুরু হবে। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে এইচএসসি পরীক্ষার নতুন রুটিন নিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড

ফেসবুকে এইচএসসি পরীক্ষার নতুন রুটিন নিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে (Social Media) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ নিয়ে একটি ভুয়া সময়সূচি বা রুটিন ছড়িয়ে পড়েছে। নতুন ছড়ানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই রুটিনকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আন্তঃশিক্ষা বোর্ডের মূল বার্তা ও অফিশিয়াল নির্দেশনা নিচে তুলে ধরা হলো (Fake HSC exam routine on facebook and Inter Education Board warning):

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে বিজ্ঞপ্তি ভুয়া

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে বিজ্ঞপ্তি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ জুলাই থেকে শুরু—এমন ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবারের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

বুধবারের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে আজ সপ্তম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, নির্ধারিত পরীক্ষায় অংশ না নিয়ে অনুপস্থিত ছিল ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সারা দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের কথা উল্লেখ করে সরকার জানিয়েছে, বৈরী আবহাওয়াজনিত জটিলতা মোকাবিলায় সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব পাঁচটি উদ্যোগ নেয়া হয়েছে।

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা; আন্দোলন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা; আন্দোলন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

চট্টগ্রাম ছাড়া আজ (বুধবার, ১৫ জুলাই) সব বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ভালো থাকায় নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিত হয় শিক্ষার্থীরা। এদিকে, পরীক্ষার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিন কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি বেশি ছিলো। বিকেলে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা থাকলেও শিক্ষার্থীদের নিয়ে বাসায় ফিরতে চান তারা।

বুধবার লংমার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

বুধবার লংমার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে দিনভর চলা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। আগামীকাল (বুধবার, ১৫ জুলাই) আবারও দাবিগুলো নিয়ে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

আমরা নই, বিগত সরকারের মডারেটর প্রশ্ন প্রণয়ন করেছে: শিক্ষামন্ত্রী

আমরা নই, বিগত সরকারের মডারেটর প্রশ্ন প্রণয়ন করেছে: শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার নয়, আলোচনায় থাকা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নটি বিগত সরকারের সময় প্রণয়ন করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এইচএসসিতে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে অসঙ্গতির জন্য ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসিতে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে অসঙ্গতির জন্য ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্র (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরে এ নোটিশে দেয়া হয়।

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।

প্রশাসন ও আবহাওয়া অফিসের মতামতেই এইচএসসি পরীক্ষা চলেছে: শিক্ষামন্ত্রী

প্রশাসন ও আবহাওয়া অফিসের মতামতেই এইচএসসি পরীক্ষা চলেছে: শিক্ষামন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) বেলা ১১ টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দাবিতে এ অবরোধ করছেন তারা।