সিসি ক্যামেরা ও পুলিশ-প্রশাসন তৎপর থাকায় কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

Jobaiar Rahman
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন | ছবি: এখন টিভি
1

প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরাসহ পুলিশ-প্রশাসন তৎপর থাকায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন পড়ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়ার বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এদের মধ্যে অনেকে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারনে পরীক্ষায় অংশ নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এহসানুল হক মিলন জানান, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা যাতে অংশ নিতে না পারে। প্রার্থী হতে চাইলে চাকরি ছেড়ে যেতে হবে। এমন নিষেধাজ্ঞা আরোপের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করা হবে। এ সময় শিক্ষকরা নির্বাচন করলে তার প্রভাব পড়ালেখার ওপর পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

জেআর