ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সূচি (Admission Schedule)
ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীরা নির্ধারিত শর্ত পূরণ করে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে সরাসরি ভর্তি হতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো:
আরও পড়ুন:
বিলম্ব ফি ছাড়া ভর্তি (Admission without late fee): ৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ ২০২৬।
ফি জমার সময় (Fee Payment): ৩০ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায়।
বিলম্ব ফিসহ ভর্তি (Admission with late fee): ৩০ মার্চ থেকে ১৯ এপ্রিল ২০২৬।
অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration): ২৩ মার্চ থেকে ২৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে ২৯-৩০ এপ্রিলের মধ্যে ফাইনাল সাবমিট দিতে হবে।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা (Admission Eligibility)
১. ফাজিল স্নাতক (পাস) উত্তীর্ণ: ২০২৩ ও ২০২৪ সালের ফাজিল স্নাতক (পাস) ৩য় বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা ২ বছর মেয়াদি কামিল ১ম পর্বে ভর্তি হতে পারবেন।
২. অনার্স ও ১ বছর মেয়াদি মাস্টার্সধারী: যারা ইতিমধ্যে ফাজিল অনার্স বা ১ বছর মেয়াদি কামিল ডিগ্রি অর্জন করেছেন, তারাও নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২ বছর মেয়াদি কামিল ১ম পর্বে ভর্তি হতে পারবেন।
৩. বিষয় পরিবর্তনের সুযোগ: যারা ২০২২ ও ২০২৩ সালে কামিল চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা চাইলে অন্য যেকোনো বিষয়ে নতুন করে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ১ম পর্বে ভর্তি হতে পারবেন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।





