Recent event

আইএফআইসির ৩৫ কোটি টাকার শেয়ার কিনছেন সায়ান এফ রহমান

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান এফ রহমান ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। যার মূল্য ৩৫ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই পরিচালক ডিএসইর পাবলিক এবং ব্লক মার্কেটে ঘোষণকৃত শেয়ার ক্রয় করা শেষ করবেন।

এদিকে আজ (সোমবার, ২৭ মে) দুপুর সোয়া ১২টা পর্যন্ত আইএফআইসির শেয়ার ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। সে হিসাবে উল্লেখযোগ্য শেয়ারের মূল্য দাঁড়ায় ৩৫ কোটি ৬ লাখ টাকার বেশি।

উল্লেখ্য, সায়ান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে। সেই সঙ্গে তিনি ঢাকা ইন্ডাস্ট্রিজের পরিচালক।